1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফকিরহাটের বেতাগার মডেল অনুসরণ করতে হবে- হেলালুদ্দীন আহমদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

ফকিরহাটের বেতাগার মডেল অনুসরণ করতে হবে- হেলালুদ্দীন আহমদ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে ফকিরহাট উপজেলার বেতাগার মডেল আমাদের অনুসরণ করতে হবে। বেতাগা ইউনিয়ন পরিষদ তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন করে ভারতের কেরালাকেও হার মানিয়েছে। তাঁরা সকল ক্ষেত্রে যে অর্জনটি করেছে তা এসডিজি বাস্তবায়নের একটি মাইল ফলক। তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন. স্বচ্ছতা ও জবাবদিহিতা জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়তে ৭ম বেতাগা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তারা সকল জনগনের অংশ গ্রহনে যে মহতী উদ্যোগ গুলি গ্রহন ও তা বাস্তবায়ন করেছে তা প্রসংশনিয়। তিনি বলেন স্বপন দাশের মত একজন ভাল মানুষের কারনে এ অঞ্চলের মানুষ আজ আলোকিত। একজন ভাল মানুষই পারেন একটি অঞ্চলের পরির্বতন ঘটাতে।

বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হালাদার। তিনি তার বক্তৃতায় বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদ সরকারের দিকে না তাকিয়ে তাদের নিজেস্ব অর্থায়নে যে মহতী কাজ গুলি কারছে তা দেখে বা অনুসরণ করে অন্যান্য ইউনিয়ন বা উপজেলা পরিষদ গুলি যদি কাজ করতো তাহলে সরকারের যে ভিশন তা অচিরেই বাস্তবায়ীত হতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, হাইসাওয়া প্রকল্পের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ওসমান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, এলজিএসপি-৩ এর ডিষ্টিক ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম সেন, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ১৪টি স্ট্যাডিং কমিটির সদস্যবৃন্দ।

পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান ছাড়াও কন্যা বর্র্ত্তিকা প্রকল্পের আওতায় বিভিন্ন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরন করা হয়। এর আগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত প্রাণি সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক সম্প্রসারণ ভবন, বেতাগা পাবলিক লাইব্রেরী ভবন, মাসকাটা ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিজনিত চেঞ্জ রুম ও অর্গানিক বেতাগা বর্জ্য ব্যাবস্থাপনা ও খামার সাব প্লান্টের শুভ উদ্ভোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net