1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুটবল খেলায় ল্যাং মারায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ফুটবল খেলায় ল্যাং মারায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জন

প্রতিনিধি, সাতকানিয়া, চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৫৩ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে দুজন।

আহতরা হলেন- পশ্চিম আমিলাইশ এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুর ইসলাম (২৫) ও একই এলাকার মো. কাউসার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার আমিলাইষ ইউনিয়নের ব্যাংক মাঠে পশ্চিম আমিলাইষ ও দক্ষিণ আমিলাইষের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়। খেলায় এক পক্ষের খেলোয়াড়কে ল্যাং মারার অজুহাতে দুই পক্ষের বিরোধ বাধে।

এ ঘটনা নিয়ে তৎক্ষণাৎ বাগবিতণ্ডাকে ঘিরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। তারই জেরে রোববার আবারও দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net