1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত' -হাটহাজারী যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত’ -হাটহাজারী যুবলীগ

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন- হাটহাজারী উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।

খেলাফত মজলিশের মহাসচিব ও হেফজতের যুগ্ন মহাসচিব মাও. মামুনুল হক ওয়ায়েজ হিসেবে আজ হাটহাজারী পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে আমন্ত্রণ ঠেকানোর জন্য আয়োজিত বিক্ষোভ কর্মসূচীতে যুবলীগ নেতারা বলেন-

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চরম হুমকিদাতা ও কটুক্তিকারি রাজাকার পুত্র হেফাজত নেতা মামুনুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে, আন্দোলন সংগ্রাম ও বিক্ষোভ সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারী মামুনুল হককে চট্টগ্রামে প্রতিরোধ করা হবে’ বলে ঘোষণা দেন তাঁরা।

হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগ’র সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির তৎপরতায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এতে অংশ নেন জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।

অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে বিভিন্ন স্পটে নেতাকর্মীরা বিক্ষোভ করে।

এছাড়া হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা বড়দিঘীর পাড়, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বে মহানগর যুবলীগ নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা অবস্থান নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net