1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে সেচ্ছাসেবকলীগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে সেচ্ছাসেবকলীগ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মৌলবাদি ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে রবিবার মাগুরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। মাগুরা প্রেসক্লাবের সামনে রিয়াজুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন মৃধা, পৌর কমিটির সাধারণ সম্পাদক অরূপ দত্ত, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ আরো অনেকে । এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচীকে নস্যাত করার জন্য তার ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর অবস্থানে যাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net