1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার চিতলমারীতে বন্ধ হয়ে গেছে মাদ্রসা ভবনের নির্মান কাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাগেরহাট জেলার চিতলমারীতে বন্ধ হয়ে গেছে মাদ্রসা ভবনের নির্মান কাজ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

বাগেরহাট জেলার, চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র বহুতল ভবনের নির্মান কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। বিশ্বব্যাপী করোনার প্রভাবে এ অর্থ সংকট সৃষ্টি হয়েছে। বহুকাক্সিক্ষত এ ভবনের নির্মান কাজ কবে নাগাদ শেষ হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে মাদ্রাসাটির সাত শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ১৯৭০ সালে ইসলাম ধর্ম শিক্ষার লক্ষে আড়–য়াবর্নী ও পাটরপাড়াসহ আশেপাশের গ্রামের তৎকালীন গর্নমান্য ব্যাক্তিরা চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শুরুতে বরিশালের মাওলানা আউয়ুব আলী মুহতামিম হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮০ সালের দিকে অত্র এলাকার গর্নমান্য ব্যাক্তিরা গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল আজিজের কাছে যান। তারা চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র বিভিন্ন বিষয় ‘হুজুরের’ কাছে তুলে ধরেন। তিনি সব কিছু শুনে তার প্রিয় ছাত্র মাওলানা আব্দুর রহমানকে চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র মুহতামিম হিসেবে পাঠান। সেই থেকে চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র উন্নয়ন অব্যাহত রয়েছে।

চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে এই মাদ্রাসায় ৪০০ জন ছাত্র, ৩৫০ জন ছাত্রী, ২৮ জন শিক্ষক, ৩ জন খাদেম ও ২ জন বাবুর্চি রয়েছে। নূরানী বিভাগ থেকে মিশকাত পর্যন্ত বেশ কয়েকটি বিভাগ চালু রয়েছে। তাই এত মানুষের জন্য আবাসন, ক্লাশ রুম ও প্রশাসনিক ভবনের সংকট রয়েছে। সেই সংকট লাঘবের জন্য ২০১৯ সালে ৫ তলার ভিত দিয়ে বিশাল মাপের একটি বহুলত ভবনের নির্মান কাজ শুরু হয়। ভিত দিয়ে পিলার গুলো দাঁড় করিয়ে প্রথম তলার ছাঁদ ঢালাইয়ের আগেই বিশ্বে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়ে। করোনার প্রভাবে অর্থ সংকট সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র কাক্সিক্ষত বহুতল ভবনের নির্মান কাজ। আর কবে নাগাদ এ ভবনের নির্মান কাজ শেষ হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে মাদ্রাসাটির সাত শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই নির্মানাধীন কাজ শেষ করার জন্য স্বহৃদয়বান ব্যাক্তিরা চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসা’র হিসাব নং-৩৪০১৯৭১১, সোনালী ব্যাংক, চিতলমারী শাখা ও ০১৯১১-৪৩৪৯৮৫ মোবাইল ফোনে যোগাযোগ করেতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net