মোঃ সাইফুল্লাহ ;
“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি,দূর্যোগ মোকাবেলায় আনবে গতি” এ প্রতিপাদ্য নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু হয়েছে । এ উপলক্ষে ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন ওর্্যালীর মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হাসিনা মমতাজ।
এ সময় মাগুরার শ্রীপুরের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আক্কাস আলী উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে শ্রীপুরে ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে শহরে যান্ত্রিক র্যালী বের হয়। শ্রীপুরের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আক্কাস আলী জানান অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবেলায় ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধমে এশিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্টান হিসেবে সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস। তাছাড়া দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গতি,সেবা ও ত্যাগের মূলমন্ত্র নিয়ে বাংলাদেশের সকল দুর্যোগ মোকাবেলায় কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ।