1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ২৫ লক্ষ টাকার চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ২৫ লক্ষ টাকার চেক বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৬২ বার

“মুজিব বর্ষের আহবান — যুব কর্মসংস্থান” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে নানা আয়োজন পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস২০২০। এ উপলক্ষে ১ নভেম্বর ২০২০ রবিবার দুপুরে স্থানীয় অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম স্বপন৷ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায়– সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ সেলিম জাহাঙ্গীরের উপস্থাপনায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সিংহ ,উপজেলা আনসার – ভিডিপি কর্মকর্তা মোঃরোকনুজ্জামান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা মো নূরুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা — কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার যুবক যুবতীগণ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে ১১৬ জন যুবক/ যুবতীকে ২৫ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net