1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা পরিষদের পক্ষে ২০৮ প্রকল্পের ৩কোটি ২১লাখ টাকার ১ম পর্বের চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

মাগুরায় জেলা পরিষদের পক্ষে ২০৮ প্রকল্পের ৩কোটি ২১লাখ টাকার ১ম পর্বের চেক বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

মাগুরায় জেলা পরিষদের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের ২০৮টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে প্রথম পর্বের চেক বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর ২০২০ সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকনসহ আরো অনেকে। সভায় জানানো হয়- জেলার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৩ কোটি ২১ লাখ টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথম পর্বের কাজের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী পর্বের টাকার চেক প্রদান করা হবে। এর মাধ্যমে প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net