1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা অভিযোগে ৭টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

মাগুরায় নানা অভিযোগে ৭টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার

নিবন্ধন না থাকাসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগে মাগুরার ১টি বেসরকারি ক্লিনিক, ৩টি বেসরকারি হাসপাতাল ও ৩ টি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল ও একই এলাকার মাগুরা কুইন্স ডায়াগনষ্টিক সেন্টার, শহরের হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়গনষ্টিক সেন্টার, একই এলাকার দি ল্যাবস্ক্যান ডায়গনষ্টিক সেন্টার ও পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, ১২নভেম্বর বৃহস্পতিবার তিনি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের সরকারি কোন নিবন্ধনের কাগজপত্র নেই মর্মে দেখতে পান। পাশাপাশি চিকিৎসক, সেবিকাসহ জনবলও নেই। এছাড়া যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নেই। এসকল কারণসহ নানাবিধ কারণে সন্ধ্যায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net