1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মীরসরাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৪৪ বার

মীসরাইয়ে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার মীরসরাই উপজেলার মস্তাননগরে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিল মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলীম রিজভী।

এসময় প্রধান ওয়ায়েজ ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী। এছাড়া ক্বারী ও শায়ের হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আলহাজ¦ ক্বারী মাওলানা মোহাম্মদ তারেক আবেদীন আল কাদেরী।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে জোরারগঞ্জ ইউনিয়নের ২১ টি মসজিদে আর্থিক অনুদান প্রদান, আলেম ওলামাদের আর্থিক অনুদান প্রদান, গরীব ও দুস্থ্যদের মাঝে চেক বিতরণ করা হয়। ওয়াজ ও দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দোয়া এবং মীরসরাইয়ের সাংসদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আয়েশা মোশাররফের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net