1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর এলাকায় বৃহত্তর ময়মনসিংহ বাসীদের স্থায়ীভাবে পুনঃবাসন করা হবে-জমির উদ্দিন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

রাউজান পৌর এলাকায় বৃহত্তর ময়মনসিংহ বাসীদের স্থায়ীভাবে পুনঃবাসন করা হবে-জমির উদ্দিন পারভেজ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৩০ বার

আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ বাসীর আয়োজিত মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বার) সন্ধ্যায় মুন্সিরঘাটাস্থ কাজী বাড়ী মাঠে স্থনীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে ও মুহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আলমগীর আলী, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শামসুল আলম, মোহাম্মদ হাসেম প্রমূখ।মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ তার বক্তব্যে বলেন, আমি মেয়র নির্বাচিত হতে পারি বা না পারি রাউজান পৌর এলাকায় বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ বাসী যারা ভাড়া বাসা নিয়ে পৌর এলাকায় রয়েছে।তাদেরকে রাউজান পৌরসভার মধ্যে একটি জায়গায় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সহায়তায় স্থায়ীভাবে পুনঃবাসন ও কবরস্থান করা হবে।আপনারা এদেশের নাগরিক।জীবন ও জীবিকার জন্য এখানে এসেছেন। আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনাদের যেই কোন সমস্যায় আমি ছিলাম। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net