1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

রাউজানে জাতীয় সমবায় দিবস পালিত

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৪৪ বার

চট্টগ্রামের রাউজানে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লা আল মাহমুদ ভুঁইয়া, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, এ্যাডভোকেট শফিউল আজম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা সমবায়ীর পুরষ্কার লাভ করেন উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।
এছাড়া সমবায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি শাসনরক্ষিত ভিক্ষু, গুজরা অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ, দি বাগোয়ান কোয়েপাড়া কো-অপারেটিভ সোসাইটি, মুন্সিরঘাটা হযরত শাহ লতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতির সম্পাদক মুবিন উদ্দিন, অদুদিয়া সড়ক অটোরিক্সা ও অটোটেম্পো চালক সমবায় সমিতির সভাপতি হারুনুর রশিদকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net