1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে তসলিম উদ্দিন চৌধুরী স্মরণে সেন্ট্রাল বয়েজের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

রাউজানে তসলিম উদ্দিন চৌধুরী স্মরণে সেন্ট্রাল বয়েজের দোয়া মাহফিল

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪৯ বার

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাবেক প্রধান উপদেষ্টা ও দি পূর্বকোণ লিমিটেড এর সাবেক চেয়ারম্যান মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় আজ ১৫ নভেম্বর রবিবার রাউজান পৌরসভার মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্স এর ২য় তলায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ৩ নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, দৈনিক পূর্বকোণ এর রাউজান প্রতিনিধি জাহেদুল আলম। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আবু বক্কর আরাফাত, মোঃ রিফাত, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, অনিক ভট্টাচার্য, মাসুম বিল্লাহ, আলভীন আলভী, নুরুল আমিন অপু, তাজনবী ইমন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ আরমান, মোহাম্মদ আজাদ, তৌসিফ আহমেদ রাহাত প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মারেফাতুন নূর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net