1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় হযরত হাঁছি ফকির (রহ:) গাউছিয়া কমিটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

রাঙ্গুনিয়ায় হযরত হাঁছি ফকির (রহ:) গাউছিয়া কমিটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

________ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৩৯ বার

রাঙ্গুনিয়া পোমরা হাজী পাড়া ইমাম বাড়ির হযরত হাঁছি ফকির (রহ:) গাউছিয়া কমিটি ও ইসলামী একতা সংঘের উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়া প্রাইমারী স্কুল মাঠে শনিবার (১৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু’র সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) এর প্রধান অতিথি ছিলেন পীরজাদা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ড. এরশাদ আহমদ আল বোখারী।

উদ্বোধক ছিলেন পোমরা গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ আমির হামজা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র কর্মকর্তা ও ১৮ তম মাহফিলের আহবায়ক সাখাওয়াত হোসেন নেছার। সংগঠনের সিনিয়র কর্মকর্তা ওবাইদুল মোস্তফা জনি’র পরিচালনায় মাহফিলে ধর্মীয় আলোচনা করেন মাওলানা ড. নাছির উদ্দিন তৈয়বী, মাওলানা নুরুল আমিন আল কাদেরী, মাওলানা হাফেজ সাইফুল করিম।
আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোসলেম উদ্দিন, একরামুল হক নঈমী, নুরুচ্ছাফা নঈমী। সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম মনির, সভাপতি মুজিবুর করিম তানভীর ও অর্থ সম্পাদক ইমতিয়াজ বিপুলসহ আরো অনেকে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে সকালে খতমে কুরআন, গাউছিয়া
শরীফ ও বাদে আছর নাতে রাসুল (দ:) পরিবেশনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net