1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর গর্জনিয়াতে সিএনজি ছিনতাই করে চালককে মারধর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩ 

রামুর গর্জনিয়াতে সিএনজি ছিনতাই করে চালককে মারধর

রামু প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৫২ বার

রামুর গর্জনিয়ার মাঝির কাটা বেলতলি এলাকার মনির আহাম্মদ প্রকাশ (পুতিয়া) এর নেতৃত্বে, ৫/৬ জন সন্ত্রাসী মাঝির কাটা বেলতলি সড়কে, বেলতলি বাজারে, করিম-১৬ নামে, একটি সিএনজি গাড়ি গতিরোধ করে, সিএনজি চালক ফাক্রির কাটা এলাকার নছরত আলীর ছেলে, খোরশেদ আলমকে ধরে, ছৈয়দ আলমের দোকানের পিচনে নিয়ে গিয়ে বেধড় মারধর করে, তার পকেটে থাকা মোবাইল ফোন ও ১৬ হাজার ২ শত টাকা ছিনিয়ে নেয়। ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫ টার দিকে এঘটনা ঘটেছে।

এনিয়ে গর্জনিয়া পুলিশ ফাড়িঁতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন, ভোক্তভোগী সিএনজি চালক খোরশেদ।

অভিযোগ সুত্রে জানা যায়, সিএনজি চালক খোরশেদ প্রতি দিনের মতো, গর্জনিয়া-রামু সড়কে গাড়ি চালানো অবস্থায়, রামু থেকে একটি ভাড়া নিয়ে, মাঝির কাটা বেলতলি গেলে, যাত্রীদের নামিয়ে দিয়ে, ফেরত আসার সময়, বেলতলি বাজার এলাকায় পৌছলে, ছৈয়দ আলমের দোকান থেকে, চিহ্নিন্ত মনির আহাম্মদ প্রকাশ পুতিয়ার নেতৃত্বে, ৫/৬ জনের একটি চক্র তাকে গতিরোধ করে, টানা হেচড়া করে ওই দোকানের পিচনে নিয়ে গিয়ে, বেধড় মারধর করে, এবং খোরশেদের পকেটে থাকা একটি মোবাইল ফোন ও ১৬ হাহার ২ শ, টাকা ছিনিয়ে নেয়। পরে, স্থানীয়রা এগিয়ে আসলে, ছিনতাইকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আহত গাড়ি চালক খোরশেদকে ঘটনাস্থল থেকে উদ্ধার স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিজিৎসা শেষে, স্থানীয় পুলিশ ফাড়িঁকে অবগত করে।
এই ব্যাপারে রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, তিনি প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net