সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় বাজার এলাকায় ১৮ নভেম্বর বুধবার দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম সৈকত বড়ুয়া (২০)। সেই সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করইয়ানগরের বড়ুয়াপাড়ার বাবু বড়ুয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ভবন থেকে লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সাতকানিয়া থানা সূত্র জানায়, স্বজনদের অনুরোধে নিহত সৈকত বড়ুয়ার লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।