1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টেনে ব্যাডমিন্টন, নজর নেই জনপ্রতিনিধি ও বিদ্যুৎ কর্তৃপক্ষের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাতকানিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টেনে ব্যাডমিন্টন, নজর নেই জনপ্রতিনিধি ও বিদ্যুৎ কর্তৃপক্ষের

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার

শীত মৌসুমের শুরু থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাসহ গ্রামগঞ্জে চলে আসছে ব্যাডমিন্টন খেলা।সন্ধ্যার পর হতে মধ্য রাত পর্যন্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এ খেলা চলে আসলেও নজর নেই জনপ্রতিনিধি ও বিদ্যুৎ কর্তৃপক্ষের।

প্রতি রাতে শত শত স্পটে বাতি জ্বালিয়ে চালানো হচ্ছে এ খেলা। এতে করে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরেজমিন দেখা যায়, উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিন আমিলাইষ এলাকার তরুণ যুবকসহ সড়কের বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নিয়ে এ খেলার আয়োজন করে।

অবৈধভাবে বিদ্যুৎ এর মেইন তারে সংযোগ দেওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে মনে করেন এলাকার সচেতনমহল। তাই তারা প্রশাসনসহ বিদ্যুৎ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে আমিলাইষের দায়িত্বে থাকা বিদ্যুৎ সরবরাহ কতৃপক্ষ জানায়, অভিযোগ পেয়েছি, খুব শীগগির অবৈধ লাইন কেটে দেওয়া হবে। এবং তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে ৫ নং আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হানিফ বলেন, এটা ঝুঁকিপূর্ন অবৈধ কাজ। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net