1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে যুবলীগের পৃথক সমাবেশে ১৪৪ ধারা জারি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

সীতাকুণ্ডে যুবলীগের পৃথক সমাবেশে ১৪৪ ধারা জারি

অশোক দাশ,সীতাকুণ্ড:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৭৩ বার

সীতাকুণ্ডে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু’পক্ষ পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করায় সৃষ্ট উত্তেজনা নিরসনে ১৪৪ ধারা জারি করে দুটি অনুষ্ঠানই বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া গ্রুপ ও বর্তমান সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন গ্রুপ পৌরসদর এলাকায় পৃথক পৃথক সমাবেশের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাকের ভূঁইয়া গ্রুপ সভার আয়োজন করে পৌরসদরের উত্তর বাজার এলাকায়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন সমর্থিত যুবলীগের নেতাকর্মীরা সমাবেশের আয়োজন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে। এ নিয়ে মঙ্গলবার থেকে দুই পক্ষে তুমুল উত্তেজনা সৃষ্টি হওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে দু’টি সভাই বন্ধ ঘোষণা করে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন রায় বলেন, ‘পৌরসদরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুটি সভার আয়োজন করা হয়। দুটি সভার স্থান কাছাকাছি হওয়ায় এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আইন-শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় আমি ১৪৪ ধারা জারি করে সভা দুটি বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘মাত্র ২০০ মিটারের মধ্যে যুবলীগের দুই পক্ষ প্রতিষ্ঠা বার্ষিকীর সভার আয়োজন করায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দিয়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net