1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে যুবলীগের সমাবেশ বন্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

সীতাকুণ্ডে যুবলীগের সমাবেশ বন্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৩৬ বার

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ডে আয়োজিত বুধবারের সমাবেশে ১৪৪ ধারা জারির ঘটনায় উপজেলা যুবলীগ এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে যুবলীগের সহ-সভাপতি নুর সোলেমান সেলিম ও বুধবার সন্ধ্যায় একই স্থানে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহানের পক্ষ।

উপজেলা যুবলীগের সহ সভাপতি সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুবলীগের সভাপতি শাহাজাহান দীর্ঘ দশ বছর সভাপতির পদ ধরে রেখেছে। সে পূর্বে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো।
তিনি আরও বলেন, ‘আমরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার গ্রুপ করি। আমাদের নেতাদের সম্মেলনে দাওয়াত না দেওয়াতে বাধ্য হয়ে পাল্টা কর্মসূচী দিয়েছি’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল গণি, সদস্য সাহেদ জসিম, মসিউদ্দৌলা শাহিন, এনায়েত উল্লাহ মুকুল,ইমাম হোসেন।
অপর পক্ষ উপজেলা যুবলীগের সভাপতি শাহাজাহান গ্রুপ দাবি করেন, অদৃশ্য শক্তির ইশারায় জীবনে কখনো যুবলীগ করে নাই ওই রকম এক লোকের আবেদনের প্রেক্ষিতে সমাবেশ বন্ধ করা খুবই হাস্যকর। তিনি বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আকবর হোসেন রিজভি, শাহ কামাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম, সাঈদুল ইসলাম, প্রতাব নাথ, আনিসুল হক আরিফ, আলাউদ্দিন আল মামুনসহ যুবলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। ফলে উভয় পক্ষের নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি কেউ। তবে উপজেলা যুবলীগের সভাপতি শাহাজাহানের নেতৃত্বে পক্ষটি প্রতিটি ইউনিয়নে পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। আর উপজেলা হল রুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলম মামুন। একইভাবে অপর পক্ষ উপজেলা সহ-সভাপতি সেলিম মুরাদপুর এলাকায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্ল্যাহ আল বাকের ভুঁইয়া।

১২.১১.২০২০ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net