1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগের নতুন কমিটি নেতৃবৃন্দের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগের নতুন কমিটি নেতৃবৃন্দের মতবিনিময়

অশোক দাশ,সীতাকুণ্ড:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৮৯ বার

সীতাকুণ্ড উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নবগঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে স্থানীয় একটি রেস্তুরায় উক্ত মতবিনিময় সভা অনুুুুুুুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ সীতাকুণ্ডের উন্নয়ন,রাজনীতিসহ বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। এসময় তারা বলেন, সীতাকুণ্ডে টাকার অভাবে যাতে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়। কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে না পারলে, ফরম ফিলাপ করতে না পারলে সেই শিক্ষার্থীর দায়িত্ব নিবে ছাত্রলীগ এমন মন্তব্য করেন।

এছাড়া আগামীতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর ব্যবস্থা করবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
নবগঠিত ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক, দেশের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেন তাঁরা। বিগতদিনের মতো সত্যনিষ্ট, ন্যায়নিষ্ট, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপনাদের কলম জোরালো ভূমিকা পালন করবে বলে আশা করি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি মেজবা উদ্দিন রানা, পৌরসভা সভাপতি ইব্রাহিম বাবুল, মুরাদপুর ইউনিয়ন সভাপতি মোঃ রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন সভাপতি মিনহাজ উদ্দিন, সাঃ সম্পাদক
মোঃ নাহিদুজ্জামান নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাঃ সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী আদিল,কুমিরা ইউনিয়ন সভাপতি সৈয়দ মোঃ সোহরাব হোসেন টিপু, সাঃ সম্পাদক সৈয়দ মাঈনুল হাসান মিল্কি, সোনাইছড়ি ইউনিয়ন সাঃ সম্পাদক নাঈম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি মোঃ শাহীন আহম্মেদ,সাঃ সম্পাদক সাইফুল ইসলাম এবং সলিমপুর ইউনিয়ন সাঃ সম্পাদক আশরাফুদৌলা রহমান। এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net