1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে পর্যটকদের জন্য আসছে ছাদখোলা ট্যুরিস্ট বাস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

সোনারগাঁয়ে পর্যটকদের জন্য আসছে ছাদখোলা ট্যুরিস্ট বাস

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৬৬ বার

ভ্রমণপিপাসুরা ইউরোপ-আমেরিকার মতো ছাদখোলা বাসে ঘুরতে পারবেন সোনারগাঁয়ের পানাম নগর, কারুপল্লিসহ দর্শনীয় স্থান।

এ জন্য পরীক্ষামূলকভাবে ছয়টি ট্যুরিস্ট বাস বা কোচ আনছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এর মধ্যে দুটি বাস চলবে সোনারগাঁয়ের পর্যটন এলাকায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রের তথ্যানুযায়ী, দেশের পর্যটনশিল্পকে আকর্ষণীয় করে তোলার জন্য এবারই প্রথম এসব ট্যুরিস্ট বাস কিনতে যাচ্ছে সরকার।

ছয়টি বাস কিনতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১৯ কোটি ২০ লাখ টাকা। তাতে প্রতিটি বাসের দাম পড়বে ৩ কোটি ২০ লাখ টাকা। প্রতি বাসে আসন থাকবে ৪০ থেকে ৪৫ জনের। বাসে থাকবে ওয়াই-ফাই, গাইড। পর্যটকদের জন্য ছাদখোলা বাস কেনার প্রকল্পটি বর্তমানে পরিকল্পনামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রকল্প ব্যয় ৫০ কোটি টাকার নিচে হওয়ায় এটি পরিকল্পনামন্ত্রী নিজ ক্ষমতাবলে অনুমোদন করতে পারবেন।

পর্যটন করপোরেশনের কর্মকর্তারা বলছেন, বেসরকারি উদ্যোগে চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো একটি ছাদখোলা বাস চালু হয়েছে। ৪৮ আসনবিশিষ্ট দ্বিতল বাসটি সোনারগাঁয়ের পানাম নগর, কারুপল্লিসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরবে।

তবে পর্যটকদের জন্য এসব বাস আমদানির ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছে পরিকল্পনা কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে ছয় মাস বর্ষাকাল থাকে।
বর্ষার ওই সময় খোলা ছাদের বাস কীভাবে চলবে। বর্ষায় পর্যটক পাওয়া যাবে কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে।

পর্যটন করপোরেশনের কর্মকর্তারা মনে করছেন, করোনায় বিধ্বস্ত পর্যটন খাতের নাজুক অবস্থা কাটাতে এসব ছাদখোলা বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net