1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮৭ বার

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নাতনির বিয়ের দিন তারিখ ঠিক করে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৬৩) নামে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় ২৫ ডিসেম্বর বিকেলে নাতনির বিয়ের দিন তারিখ ঠিক করার পরে বাড়ি ফিরছিলেন। ওই সময় ঘটনাস্হলে পৌঁছালে একটি ট্রলিকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে গুরুতর আহত হন আবু বক্কর। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net