1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে পৃথক স্থানে নারী-পুরুষের দু'টি লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামের রাউজানে পৃথক স্থানে নারী-পুরুষের দু’টি লাশ উদ্ধার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার

চট্টগ্রামের রাউজানে পৃথক স্থানে নারী-পুরুষের দুইটি লাশ উদ্ধার।মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পৃথক স্থান থেকে এ লাশ দু’টি উদ্ধার করেছে রাউজান থানার পুলিশ।জানা যায়, রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দলই নগর এলাকার পাঁচঘাটের ঘাটায় পদ্মপুকুর থেকে ভাসমান ও গলায় ওরনার সাথে ইট বাধা অবস্থায় নাসরিন আক্তার সুবর্ণা (২৫ ) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়।ওই মহিলা রাউজান পৌর ৩ নং ওয়ার্ড শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. মনছুর চৌধুরী স্ত্রী ও ফটিকছড়ি উপজেলার জাহানপুর গ্রামের মৃতৃ দলিলুর রহমানের মেয়ে।

নিহত ওই মহিলার ছোট বোন নাসিমা আক্তার বলেন,আমার বোন এক বছর আমাদের বাড়িতে ছিল। পেগনেট অবস্থায় ছিল ৩ মাস।পরে শ্বশুরবাড়িতে চলে আসেন।আমরা তার শ্বশুর বাড়িতে গেলে বোনকে না দেখলে তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন আমাদের ছেলে আমরা রেখে দিচ্ছি, তোমাদের বোন কোথায় গেছে জানিনা। বোনকে চারদিন খোঁজাখুঁজির করার পর রাউজান থানায় ডায়েরি করতে যাওয়ার পথে শুনতে পাই গহিরা পদ্মপুকুর থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়।গাড়ি থেকে নেমে লাশটি চেহারা দেখে নিশ্চিত হয় আমার বোন।তার শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে মেরে পুকুরে ফেলে দিয়েছে এমন অভিযোগ করে তিনি।পরে পুলিশ নিহত ওই মহিলার শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে আসেন। অপরদিকে কদলপুর ইউনিয়েনের ২নং ওয়ার্ডে সোমবাইজ্জা হাটের পূর্বপাশে একটি খালের তীরে বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি কদলপুর ইয়নিয়নের ৯নং ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে। ঘটনাস্থলের পাশে বোনের বাড়ি বলে নিশিচ হওয়া গেছে।এদিকে গহিরায় সহকারী পুলিশ সুপার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম ও কদলপুরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন,স্থানীয় সূত্রে পৃথক স্থানে নারী-পুরুষের দুইটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা জানা যাবে।নিহত মহিলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছি। তার স্বামী জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নিহত মহিলার মহিলার একটি ১১ মাসের বাচ্চা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net