1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ'র হাত ধরে রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ’র হাত ধরে রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৭ বার

মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়’র মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা আ’লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ’র হাত ধরে রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব আল হাছান মনজু’র পরিচালনায় উপজেলা কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব আহম্মদ আলী’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্টাতা আব্দুল করিম। তথ্যমন্ত্রীর ছোট ভাই, জাতীয় মৎস্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট খামারি ও চ্যানেল আই গ্রীনল্যাজ ব্যাংক মনোনীত পরিবর্তনের নায়ক খ্যাত আলহাজ্ব এরশাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্যে দেন রাঙ্গুনিয়া শেখ রাসেল ফুটবল একাডেমীর প্রতিষ্টাতা পৃষ্ঠপোষক আলহাজ্ব এমরুল করিম রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন, জসিম উদ্দিন, কাউন্সিলর সেলিম উদ্দিন, জালাল উদ্দিন, জসিম উদ্দিন শাহ, জসিম উদ্দিন তালুকদার, ছৈয়দুল আলম, মাস্টার মুসলিম উদ্দিন, আমির হামজা, কাউছার নূর লিটন, হালিম আব্দুল্লাহ, বি.কে লিটন, এম এ বাবুল প্রমুখ।

এসময় একাডেমীর কোচ হিসেবে ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সবুর’কে দায়িত্ব দেওয়া হয়।

উদ্বোধনের পর উপজেলা শেখ রাসেল ফুটবল একাডেমীর সৌজন্যেই শেখ রাসেল ফুটবল একাডেমী লাল দল বনাম শেখ রাসেল ফুটবল একাডেমী নীল দলের মাঝে ফুটবল অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন, আখতারুজ্জামান আজাদ, আসিফুর করিম সাব্বু, আশফাকুর রহমান তানিব, নাছিমুল আনোয়ার সাব্বির, সাখাওয়াত হোসেন নেছার, আব্দুল্লাহ আল জোবায়েদ, জামশেদ, সাইফুল ইসলাম, ফরমান, মুন্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net