1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জনতা ব্যাংকে মুক্তিযোদ্ধা চেয়ার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

তিতাসে জনতা ব্যাংকে মুক্তিযোদ্ধা চেয়ার উদ্বোধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২১৪ বার

কুমিল্লা তিতাস উপজেলায় জনতা ব্যাংক বাতাকান্দি শাখায় মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী জাতির সূর্য সন্তানদের সংরক্ষিত মুক্তিযোদ্ধা চেয়ার উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। সোমবার দুপুর ১টায় বাতাকান্দি বাজারে অবস্থিত জনতা ব্যাংকে এ উদ্বোধন করা হয়।

এসময় ৭১ এর সকল শহীদদের শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সালাম জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, জনতা ব্যাংক লিঃ বিভাগীয় কার্যালয় কুমিল্লার জিএম ইখতিয়ার হোসেন চৌধুরী, ডিজএম বিধান চন্দ্র নাথ, এজিএম মুশফিকুর রহমান, জনতা ব্যাংক বাতাকান্দি শাখার ব্যবস্থাপক জসীম উদ্দীন, তিতাস উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বাছেদ প্রমূখ। বক্তরা জনতা ব্যাংক বাতাকান্দি শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনের এমন মহৎ উদ্যোগ এর জন্য প্রসংশা করেন এবং মুক্তিযোদ্বারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, সাতনী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, গাজীপুর খান সরকারী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল বাতেন,বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোখলেছুর রহমান এবং বিভিন্ন নেতাকর্মীসহ ব্যাংক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net