1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ছিনতাইকারীর চাপাতির কোপে আশা সমিতির মহিলা কর্মকর্তার হাত বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

নরসিংদীতে ছিনতাইকারীর চাপাতির কোপে আশা সমিতির মহিলা কর্মকর্তার হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৯৯ বার

নরসিংদীতে ছিনতাইকারীর চাপাতির কোপে ক্ষুদ্র ঋণ বিতরণ সংস্থা আশা সমিতির এক মহিলা কর্মকর্তার হাত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহিলা কলেজের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত শান্তা আক্তার কে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। শান্তা আক্তার আশা সমিতির সদর ২ ব্রাঞ্চের লোন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে তার বহনকারী ভ্যানিটি ব্যাগে প্রায় ২ লক্ষ টাকার মতো ছিল।সহর্কমী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ নরংিদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লায় র্নিধারিত টাকা কালেকশন শেষে রিকশা যোগে অন্য একটি কেন্দ্রে যাচ্ছিলেন সালমা বেগম। দুপুর ১ টার দিকে মহিলা কলেজের সামনে দুজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে দাড়ায়। এসময় তারা শান্তা আক্তারেরর বহনকারী ভ্যানিটি ব্যাগ ধরে টানাটানি করতে থাকে।

ব্যাগটি দিতে না চাওয়ায় এক ছিনতাইকারী ধাড়ালো চাপািত দিয়ে শান্তা আক্তারের হাতে কোপ দেয়। যার ফলে তার হাত প্রায় বিচ্ছিন হয়ে যায়। এরপর ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পাশ্ববর্তি একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী দীপ সাহা জানান, একজন মহিলা বাচাও বাচাও আর্তচিৎকার শূনে এগিয়ে যেয়ে দেখি এক মহিলার হাত কাটা ও তীড়ের বেগে রক্ত ছুটছে। এরপর আমি দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। তার হাত কব্জির উপর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে মাঠে নেমেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে ধারনা করছি ছিনতাইকারীরা এই ঘটনা ঘটাতে পারে। সকল তথ্য উপাত্ত বিশ্লেষন করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net