1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক-ধর্মান্ধ-মৌলবাদী অপশক্তির পরাজয় হবেই, আব্দুর রাজ্জাক সুমন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক-ধর্মান্ধ-মৌলবাদী অপশক্তির পরাজয় হবেই, আব্দুর রাজ্জাক সুমন

শামীমুর রহমান, নাঙ্গলকোট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৩০ বার

কুষ্টিয়া জেলার ৫ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য্য অবমাননার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট পৌরসদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ। নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীর উপস্থিত ছিলেন। বিকেলে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের প্রধান কার্যালয় থেকে মৌলবাদ, জঙ্গিবাদ বিরোধী বিশাল মিছিল বের করেন নেতারা। মিছিল শেষে লোটাস চত্তরে সমবেত নেতারা ষড়যন্ত্র ও উগ্রবাদ বিরোধী বক্তব্য দেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য্য নির্মাণে ষড়যন্ত্র কঠোর হাতে দমন ও জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান তারা। নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন জানান, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক-ধর্মান্ধ-মৌলবাদী অপশক্তির পরাজয় হবেই হবে, প্রগতির যুদ্ধে আমরাই উড়াবই উড়াব বিজয়নিশান। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, সহ-সভাপতি মহিন উদ্দিন, শেখ রাসেল, আবু বক্কর, মাসুদ মিয়াজী যুগ্ম-সাঃ সম্পাদক – ফখরুল, সাত্তার, সাংগঠনিক সম্পাদক – মাসুদ, ইসহাক, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক – রুবেল, উপ-প্রচার শিমুল ,পৌরসভা ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন সোহাগ, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওবায়েদুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net