1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ অফিসার শরণখোলা থানার এসআই আমির হোসেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ অফিসার শরণখোলা থানার এসআই আমির হোসেন

নিজস্ব প্রতিবেদক,নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার

বাগেরহাট জেলার ৯টি থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল এসআই ও এএসআইদের মধ্য থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ
প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়ছে। জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে প্রথম পুরস্কার গ্রহন করেন শরনখোলা থানায় কর্মরত এস.আই মোঃ আমির হোসেন। গত ৫নভেম্বর শনিবার বাগেরহাট পুলিশ সুপারের কার্য্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় নভেম্বর ২০২০ মাসব্যাপী সাফল্য পূর্ণ কাজের জন্য অত্র সম্মাননা প্রদান করা হয়।

এস.আই মোঃ আমির হোসেন জানান, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান স্যারের নেতৃত্বে সুন্দরবনসহ সবধরনের অপরাধ দমনে এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে প্রথম পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, মাননীয় পুলিশ সুপার বাগেরহাট জনাব পংকজ চন্দ্র রায় পিপিএম মহোদয়ের নির্দেশনায় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, মাদক, সন্ত্রাস দমনসহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে শরণখোলা থানার এস.আই মোঃ আমির হোসেন প্রথম স্থান অধিকার করায় আমি উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।

পুলিশ সুপার বাগেরহাট জনাব, পংকজ চন্দ্র রায় (পিপিএম ) জানান, বাগেরহাট জেলাধীণ ৯টি থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো ও সেবা গ্রহণকারীদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রতি মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net