1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্বর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্বর্ধনা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজনে করে। অনুষ্ঠানে র‌্যালী, নারীদের তৈরী গোলাপী রঙের মাস্ক বিতরণ, শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ও আলোচনা সভা হয়। স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান হয়।

এ উপলক্ষে বেলা ১১টায় র‌্যালী হয়। এরপর ইউএনও মোঃ মারুফুল আলম চিতলমারী উপজেলা পরিষদ চত্ত্বরে গোলাপী রঙের কাপড়ের মাস্ক বিতরণ করেন। এরপর তিনি ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা দেন।

শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সফল নারী দুর্গাপুর গ্রামের কনিকা মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল কুরমনি গ্রামের নাজমা আক্তার, সফল জননী অশোকনগর গ্রামের জয়ন্তী ঘরামী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরুকারী সফল নারী বড়বাক গ্রামের শিখা রানী বৈরাগী এবং সমাজ উন্নয়নে অবদানকারী নারী চরবানিয়ারীর খাসেরহাটের পূরবী রানী রায়। এ সময় তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর করোনাকালে বন্ধ থাকা কিশোর কিশোরী ক্লাব স্বাস্থ্যবিধি মেনে চালু করার ঘোষণা দেয়া হয়। নারীদের অগ্রযাত্রায় কাজের জন্য কয়েকটি সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

ইউএনও মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net