1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে মোমবাতির আগুনে বসত ঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

মানিকছড়িতে মোমবাতির আগুনে বসত ঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২২৪ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলাধীন ওয়াকছড়িতে আগুন লেগে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৬ টায় উপজেলার ১নং মানিকছড়ি ইউপির ১নং ওয়ার্ডের ওয়াকছড়ি এলাকার অংগ্য মারমার বসত ঘর মোমবাতির আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অংগ্য মারমা ও তার স্ত্রী অন্য কাজে ঘরের বাহিরে ছিল। ঘরের মধ্যে তখন মোমবাতি জ্বলছিল। হঠাৎ করে মোমবাতির আগুন লেগে মূহুর্তের মধ্যে তার বসত ঘরে ছড়িয়ে পড়ে। এতে বেড়া ও টিন দিয়ে নির্মিত ঘরটি নিমিষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান, কাপড়- চোপড়, হাঁড়ি-পাতিল কিছুই উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যান। সাবেক মানিকছড়ি ইউপি মহিলা সদস্য শিউলি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net