1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই যুবলীগের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রানা-ইব্রাহিম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

মীরসরাই যুবলীগের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রানা-ইব্রাহিম

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৯৩ বার

আগামী ৩ বছরের জন্য মীরসরাই উপজেলা যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। এতে সভাপতি মনোনীত হন মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল তুহিন, আশরাফুল কামাল মিঠু, রাসেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। রবিবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম স্বাক্ষরিত ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি/সম্পাদকের কাছে জমা দেওয়ারও নির্দেশ প্রদান করা হয়। এদিকে কমিটি ঘোষণার পর অভিনন্দনের জোয়ারে ভাসছে নবনির্বাচিত যুবলীগ নেতারা।

এবিষয়ে উপজেলা যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া বলেন, আমাদের সভাপতি মাইনূর ইসলাম রানা ভাইসহ কমিটির সকল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মীরসরাইয়ের আগামীর অভিবাবক বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করতে ও যুবলীগকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net