1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এন কে ফাউন্ডেশন'র কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এন কে ফাউন্ডেশন’র কম্বল বিতরণ

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২২৫ বার

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এন কে ফাউন্ডেশন।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন এলাকায় এন কে ফাউন্ডেশনের উদ্যেগে এই শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন কে ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও তথ্যমন্ত্রীর স্নেহের ছোট ভাই আলহাজ্ব খালেদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু সৈয়দ, সা. সম্পাদক আবু জাফর তালুকদার, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মিল্টন চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাবিবুল রহমান,কামাল উদ্দিন, তৌহিদুল আলম, স্বপন, সিরাজ চৌধুরী, শফিউল আলম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে নয়’শ অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে একটি করে নতুন কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net