1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নে এন এন কে ফাউন্ডেশনের কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ

রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নে এন এন কে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২১১ বার

মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
চট্টগ্রামেের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এন কে ফাউন্ডেশনের প্রতিষ্টাতা তথ্যমন্ত্রীর স্নেহের ছোট ভাই আলহাজ্ব খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী শ্রদ্ধেয় মাতা কামরুন্নাহার বেগম, পোমরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাওলানা আইব নূরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, কাতার যুবলীগের সভাপতি এম শফিক, পোমরা ইউনিয়নের সভাপতি সৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, পোমরা ইউনিয়ন এন এন কে ফাউন্ডেশনের সভাপতি আবুল মেম্বার, সাধারণ সম্পাদক মাষ্টার মোসলেম উদ্দিন,মাওলানা মিনহাজুল ইসলাম, নঈম উদ্দিন মাইজভান্ডারী,মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।

পোমরা ইউনিয়নের প্রতি ওয়ার্ড়ে ৫০টি করে পোমরা ইউনিয়নের মোট ৪৫০ টি কম্বল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন ।

পরে অতিথিবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে নয়’শ অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে একটি করে নতুন কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net