1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে তন্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক লন্ঠু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

শ্রীনগরে তন্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক লন্ঠু

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৩১ বার

শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায়
ইউনিয়নের বেলতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয়
অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি নির্বাচিত
হয়েছেন আজিজুল হক দুলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
মিজানুর রহমান লন্ঠু। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ
মো. লুৎফর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল
হোসেন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া।

তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লন্ঠুর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক দুলালের সঞ্চালনায়
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি নূরুল আলম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট
সোহানা তাহমিনা, এ্যাডভোকেট আবুল কাশেম, শ্রীনগর উপজেলা
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলী,
শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,
মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা
আবুল কালাম আজাদ ডালু, আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, তন্তর ইউপি
চেয়ারম্যান মো. জাকির হোসেন, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল
ইসলঅম, আওয়ামী লীগ নেতা মো. সাব্বির শেখ, যুবলীগ নেতা সোহেল
রাজসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে ১৯০ জন কাউন্সিল’র ভোটে আজিজুল হক দুলাল
সভাপতি ও মিজানুর রহমান লন্ঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net