1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

শ্রীনগরে বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৭৭ বার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগরে যাত্রীবাহী বাস চাপায় আল-ইমরান
(১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টার দিকে ঢাকা-
মাওয়া এক্সপ্রেসওয়ের কোলাপাড়া এলাকার সমষপুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আল
ইমরান ওই এলাকার হাবিবুর রহমানের একমাত্র পুত্র। সে সমষপুর বহুমুখী উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়া জন্য
সমষপুর বাস স্ট্যান্ডে যায়। এমন সময় মাওয়া গামী ডিএম পরিবহনের বেপরোয়া
গতির একটি বাস ইমরানকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস
কর্মীরা লাশ উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ
হোসেন জানান, বাস চাপায় ঘটনা স্থলেই ওই ছেলেটির মৃত্যু হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. গোলাম মোস্তফা বলেন, ময়না তদন্তে
আপত্তি থাকায় আবেদন সাপেক্ষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি অপারেশন মো. সফর বলেন, মাওয়া এলাকায় ট্রাফিক পুলিশ
ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১৪ ৫২৩১) জব্দ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net