1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২২৩ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানিক (২৩) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা-মা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মধ্যরাতে করিমগঞ্জ থানার এএসআই আমিনুল মানিককে তার বাবা-মায়ের সহায়তায় নিজ ঘর থেকে গ্রেপ্তার করে।

করিমগঞ্জ থানার এএসআই আমিনুল জানান, করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের চিহ্নিত মাদকাসক্ত মানিক দীর্ঘদিন যাবত পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ এলাকায় নানা অত্যাচার করে আসছিল।

এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানিকের মা রুমা আক্তার গত ৯ নভেম্বর সোমবার কিশোরগঞ্জ আদালতে একটি লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে মাদকাসক্ত মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকের বাবা হাবির মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা নেশায় আসক্ত। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই সে পরিবারের লোকজনকে মারধর করে। প্রতিদিন সে বাবা-মায়ের কাছ থেকে ৫০০ টাকা করে নিতো। না দিতে পারলেই ঘরবাড়ি ভাংচুর করার হুমকি দিতো।

তাছাড়া সে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হলে শেষ পর্যন্ত পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net