1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোর গ্যাং ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ উদ্বোধন করলেন আইজিপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

কিশোর গ্যাং ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ উদ্বোধন করলেন আইজিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২২০ বার

মঈন উদ্দীন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ উদ্বোধন করলেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। রোববার বেলা সাড়ে ১১ টায় আরএমপির নবনির্মিত ভবনের পাশে উদ্বোধন করা হয়।
এ সময় পুলিশবাহিনীতে মাদকাসক্ত পুলিশ সদস্যের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমদ। তিনি বলেন, মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করতে শুরু করেছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশবাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের “অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার”। এই “অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার” এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে স্থাপনকৃত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন এলাকায় সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে সনাক্তকরণসহ রাজশাহী মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কিশোর গ্যাং এর বিস্তারিত তথ্য সম্বলিত “ডিজিটাল ডাটাবেজ”। ইতোমধ্যে কিশোর গ্যাং এর প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিশোর অপরাধ দমনে পুলিশ কমিশনার মহোদয়ের এই ‘ইনোভেটিভ আইডিয়াটি’র সুফল রাজশাহী মহানগরবাসী পেতে শুরু করেছে। এই ডিজিটাল ডাটাবেজে কিশোর অপরাধের সাথে জড়িত কিশোরদের বিভিন্ন তথ্য-উপাত্ত যেমন তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, তাদের সম্ভাব্য চলাচলের এলাকা, মোবাইল নম্বর, ছবি সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে এই “ডিজিটাল ডাটাবেজ” তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশের সদস্যদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net