1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জমাল হোসের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

তিতাসে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জমাল হোসের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৩ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে নুরুজ্জামান চেয়ারম্যান বাড়িতে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারন জনগণ তাকে জনসমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, গাজী মাজহারুল, আমির হোসেন সরকার, শামীম মোল্লা, মুকবল সরকার, মিজান সরকার, জারু মোল্লা, জাকির মোল্লা, রাছেল প্রধান, কামাল হোসেন, শাহআলম ও জাকির মোল্লা প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ওমর ফারুক, শাহাআলম মেম্বার, রীতা মেম্বার, তাহমিনা শফিক, সিরাজ প্রধান, খোরশেদ মোল্লা, মিজান প্রধান, গাজী মাজু আহমেদ সহ অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন বলেন, আপনাদের দোয়া আর ভালোবাসায় নিয়ে অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। শুধু তাই নয় আমি আপনাদের পাশে এখনো আছি ভবিষ্যতেও থাকবো। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মান্নান মুন্সী ও সোহেল রানা ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net