1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানার বাড়িতে বেড়াতে পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

নানার বাড়িতে বেড়াতে পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
পাঁচদোনায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নির্মাণাধীন একটি কারখানার বালু ভরাটের পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার পাঁচদোনার তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক কারখানার গর্তে এ দুর্ঘটনা ঘটেছে। শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)। ওই দুই শিশু ওই এলাকায় তাদের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও দুপুরে স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান তাদের গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা অপর দুই শিশু ইউসুফ ও শাহাদৎকে নিয়ে দেয়াল টপকিয়ে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। এসময় চার শিশু খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে গোসল করতে নামে। এসময় ইউনুছ ও সোহান ওঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। পরে তারা স্বজনদের এ ঘটনা জানালে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net