1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
না ফেরার দেশে চলে গেলেন শিক্ষাগুরু মোজাম্মেল হক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

না ফেরার দেশে চলে গেলেন শিক্ষাগুরু মোজাম্মেল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করইয়ানগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমাজের প্রবীণ ব্যক্তি মাষ্টার মোজাম্মের হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি
ওয়াইন্নাইলাইহি রাজিউন)। ৩০ ডিসেম্বর প্রথম প্রহরে হৃদরোগ জনিত কারনে চট্টগ্রাম শহরস্থ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৪
বছর। তিনি তার কর্মজীবনের ৩৪ বছর করইয়ানগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে
শিক্ষকতা করেন এবং ৩২ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার
দায়িত্বপালনকালে করইয়ানগর বহুমূখী উচ্চ বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেন এবং দীর্ঘ সময় ধরে শিক্ষা ক্ষেত্রে
সাতকানিয়ার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মাঝে শীর্ষস্থানে অবস্থান
করেন। ২০১৮ সালে অবসরে যাওয়া তার স্ত্রী তাহেরা বেগমও করইয়া
নগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করেন। মাষ্টার
মোজাম্মেল হকের স্মৃতিচারন করতে গিয়ে সহকারী শিক্ষক রুপক আশ্চার্য্য বলেন, মোজাম্মেল স্যার ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তি।
তিনি আমাদের প্রতি দায়িত্বের ব্যাপারে যেমন কঠোর হতেন তেমনি
সঠিকভাবে দায়িত্ব পালন করতে তিনি উৎসাহ প্রদান করতেন। আমি
যখন করইয়া নগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ হই
তখন আমি ছিলাম সর্ব কনিষ্ঠ শিক্ষক। একজন ছাত্র থেকে কিভাবে একজন শিক্ষক হয় মোজাম্মেল স্যার না থাকলে হয়তো আমি বুঝতামনা। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে একজন শিক্ষক হতে হয়। তার সাথে আমার কর্মজীবনের কাটানো দীর্ঘ ১২বছরে অনেক স্মৃতি রয়েছে যা আজকে তার বিদায়ী লগ্নে আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে।
উল্লেখ্য, করইয়ানগর বহুমূখী উচ্চ বিদ্যালয় এবং মাষ্টার মোজাম্মেল হকের
কাছ থেকে পাঠদান নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন
প্রতিষ্ঠিত কোম্পানীর উচ্চ পর্যায়ে ও সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। মাষ্টার মোজাম্মেল হক মৃত্যুুকালে এক স্ত্রী, দুই সন্তান ও এক মেয়ে সহ আসংখ্য কৃত ছাত্র-ছাত্রী ও আত্মীয় স্বজন রেখে যান। তার
মৃত্যুতে তার পরিবার এবং করইয়ানগরে নেমে আসছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net