1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

মাগুরায় নানা আয়োজনে রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২২৩ বার

শেখ হাসিনার বারতা -নারী পুরুষ সমতা, কমলা রঙের বিশ্বে নারী -বাধার পথ দেবেই পাড়ি” এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ৯ডিসেম্বর বুধবার দুপুরে মাগুরা শ্রীপুরের স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারি কমিশনার ও উপজেলা ভূমি কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা নারগিস সুলতানা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ। বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, জয়িতা শিরিনা আক্তার,মহিলা বিষয়ক কার্যালয়ের প্রধান প্রশিক্ষক নুরুন্নাহার নুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, মহিলা বিষযক কার্যালয়ের প্রশিক্ষক নাহিদা আক্তার সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৪ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net