1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাছের ঘেরে বিষ প্রয়োগে কয়েক লক্ষ টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মাছের ঘেরে বিষ প্রয়োগে কয়েক লক্ষ টাকার ক্ষতি

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের অলিয়ার রহমান শেখের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ওই ঘেরের বিভিন্ন প্রজাতির প্রায় ৮ থেকে ৯ মণ মাছ মারা গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষির। তিনি বলেন, শুক্রবার রাতে আমার ঘেরে বিষ দেয়। সকালে এসে দেখি রুই, কাতলা, কই, পুটিসহ সব ধরনের মাছ মরে ভেসে উঠেছে। পরে মৎস্য অফিস ও থানা পুলিশকে জানিয়েছি। যারা আমার এই ক্ষতি করেছে তাদের বিচার চাই।

অলিয়ার রহমান শেখ জানান, ‘স্থানীয় টিপু বিশ্বাসের কাছ থেকে মৎস্য ঘের আমি লিজ নেই। এতে বিভিন্ন দেশীয় মাছের পোনা ছাড়া হয়। মাছগুলো ধরার সময় করোনা পরিস্থিতির মধ্য দিয়ে বিষ দিয়ে মাছ মারার ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী এলাকার পিয়াল ও পিয়াস গত ১০ ডিসেম্বর আমার ঘেরে জোরপূর্বক মাছ ধরলে আমরা বাধা দেই। তখন আমাদের জীবন নাশের হুমকি দেয়। এঘটনায় আমরা থানায় একটি জিডি করি। আমরা ধারনা করছি তারা পরিকল্পিত ভাবে ঘেরে বিষ দিয়ে মাছ মেরেছে। তবে এব্যাপারে জানতে পিয়াল ও পিয়াসের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন,‘মাছ মরার বিষয়টি শুনেছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net