1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে রাতের আঁধারে প্লাবন ভূমি থেকে লাখ টাকার মাছ চুরির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

লাকসামে রাতের আঁধারে প্লাবন ভূমি থেকে লাখ টাকার মাছ চুরির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৬ বার

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে রাতের আঁধারে প্লাবন ভূমি থেকে ৫ লাখ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে (১৯ ডিসেম্বর) শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ইছাপুরা প্লাবন ভূমি মৎস চাষ কমিউনিটি এন্ট্রারপ্রাইজ প্রজেক্টে।
প্রজেক্টের ফিল্ড অফিসার মোঃ কাউছার বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে রবিবার লাকসাম থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ইছাপুরা গ্রামে প্লাবন ভূমি মৎস চাষ কমিউনিটি এন্ট্রারপ্রাইজ লিঃ প্রজেক্টে এক বছর ধরে ঐ এলাকায় স্থানীয়দের উদ্যেগে ভূমিতে মাছের চাষ করেন। শুরু থেকে ইছাপুরা গ্রামের মৃত আলী ওয়াবের ছেলে দুলাল হোসেন, আবু সায়েদের ছেলে মনির হোসেন, মৃত হারুনুর রশিদের ছেলে মহাশিন মিয়া, মৃত আলী ওয়াবের ছেলে নেছার আহম্মদ ঐ প্লাবন ভূমি মৎস চাষের প্রজেক্ট থেকে রাতের আঁধারে ৫ লাখ টাকার
মাছ চুরি করে নিয়ে যায়। গত শনিবার অভিযুক্ত ব্যক্তিরা রাত ১১ টার সময় প্লাবন ভূমি থেকে মাছ চুরি করার সময়
প্রজেক্ট নিরাপত্তা কর্মীরা বাধা দিলে চোরচক্র তাদের উপর হামলা চালিয়ে কর্মীদের কে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় মৎস চাষের প্রজেক্ট দায়িত্ব থাকা ব্যক্তিরা অভিযুক্তদের বিরুদ্ধে কথা বললে তাদের কে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।
প্রজেক্টের ফিল্ড অফিসার মোঃ কাউছার বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net