1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

লাকসামে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২১৯ বার

কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা। ১০ ডিসেম্বর সকালে লাকসাম হাউজিং মমসজিদ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি লাকসাম বাইপাস সড়ক প্রদক্ষিন শেষে শহৱেৱ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশেৱ মাধ্যমে সমাপ্ত হয়। পরে আঞ্চলিক শাখা কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিৱ বক্তব্যে মাহমুদুল হাসান রোম্মান বলেন, আসুন আমরা মানবাধিকার দিবসেৱ তাৎপর্যকে ধারণ করে সবার জন্য সর্বত্র মানবাধিকার রক্ষায় সহায়তা করি। পাশাপাশি মানবাধিকার লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সকল হিংসা-বিদ্বেষ দূর হোক সুন্দর পৃথিবী গড়ে উঠুক।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৪৮ সালে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। তারই ধারাবাহিকাতায় প্রতিবছর ১০ ডিসেম্বর দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত আসছে। বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net