1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাবান মাহমুদকে সংবর্ধনা দিল 'বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম' - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

শাবান মাহমুদকে সংবর্ধনা দিল ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৮ বার

নিজস্ব প্রতিবেদক : ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ)।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের কার্যালয়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফরুল আলম, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, মনসুর আহমেদ প্রমুখ। এর আগে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় চার সাংবাদিক নেতাকে সংবর্ধনা দেয় সংগঠনটি।

এর আগে সংগঠনের দুই সহ-সভাপতি আল মামুন ও মফিজুর রহমান খান বাবু ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এতে সভাপতি হিসেবে আল মামুন ও সম্পাদক হিসেবে মফিজুর রহমান খান বাবু বিজয়ী হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেয়া হয়। নারী নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখার জন্য সম্মাননা পান বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা। আরেক বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখার জন্য সবুজ ছায়ার চেয়ারম্যান বাশেদ সীমনকে সংবর্ধনা দেয় বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net