1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাসাতে মন্দিরের প্রতিমা ভাঙ্গচুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাসাতে মন্দিরের প্রতিমা ভাঙ্গচুর

বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৩১ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মন্দীরের প্রতিমা ভাঙ্গচুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯ টায় লক্ষীবিলাস বৌদ্ধ পারা গ্রামে বিশ্বকর্মা মন্দিরে এ ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, সচিন্দ্র মন্ডলের পুত্র দয়াল মন্ডল ও গুপিন চাঁন মন্ডলের সাথে নুরু শেখের স্ত্রী মিন্নির দীর্ঘদিন ধরে টাকা ও জমি নিয়ে বিরধ চলে আসছিল। বিভিন্ন সময় বিচারের মাধ্যমে মিমাংশা করতে চাইলেও সমাধান হয়নি।
এ বিষয়ে মিন্ন বেগম বলেন, আমি আমার পাওনা টাকা চাইতে গেলে দয়াল মন্ডলের স্ত্রী আমাকে গালাগাল করে। আমি গালাগালির প্রতিবাদ করলে আমকে দায়াল মন্ডল ও গুবিন চান মন্ডল মেরে মাটিতে ফেলেদেয়। পড়ে যাওয়ার পড়েবাড়ির সবাই মিলে আমাকে এলোপাথারি ভাবে মারধর করে। এসময় আমার ডাক চিৎকার সুনে আমার ভাই জাহাঙ্গির এসে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তারা আমাকে ফাসাতে নিজেরা প্রতিমা ভেঙ্গে আমার উপরে দোশ চাপায়।

দায়াল মন্ডল বলেন, মিন্ন এসে আমাদের বকাবকি করে। এসময় আমি বলি তুই বকাবকি করিস না। এই সম্পত্তি নিয়ে কোর্টে মামলা আছে মামলায় যা হওয়ার তা হবে। এই কথা সুনে মিন্ন ওর ভাইকে ফোন দিলে ওর ভাই তার ভাগিনাদের ডেকে নিয়ে আসে। আমাদের বলে এক মিনিটও ওদের এই এলাকায় থাকতে দিমু না। এই কথা বইলা ওরা মন্দির ভেঙ্গে চলে গেছে।
মন্দিরের সভাপিত সঞ্জিত মন্ডল বলেন, মন্দিরের প্রতিমা কে বা কাহার ভাংচুর করেছে সেটা কেউ দেখনি। আমি লোকমুখে জানতে পেরে এখানে এসে দেখি প্রতিমা ভাঙ্গা।
থানায় অভিযোগের ব্যাপারে যানতে চাইলে তিনি বলেন, আমাকে না জানিয়ে গুবিন চন্দ মন্ডল থানায় অভিযোগ করেছে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ রিজাউল হক বলেন, পারস্পারিক সত্রুতার জেরধরে প্রতিপক্ষকে ফাসাতে একটি মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net