1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)'র অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৪ বার

গাউছে জামান, মুফতীয়ে আজম, শাহছুফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর ৭৬ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া (আজিজিয়া) এর ব্যবস্থাপনায় সুন্নিয়ত ও তাসাউফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী’র অবদান শীর্ষক সেমিনার চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠেয় সেমিনারে গ্রীন হেলথ হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ হতে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

আওলাদে ফরহাদাবাদী, মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার, শাহছুফী সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (ম.জি.আ.) এর পৃষ্ঠপোষকতায় আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া’র ব্যবস্থাপনায় আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় ফিনিস একাডেমির রিসার্চ ফেলো ড. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খলিফায়ে ফরহাদাবাদ পীরে তরিকত আলহাজ্ব শাহছুফী সৈয়দ শফিউল বারী ফরহাদাবাদী (ম.জি.আ.)।

প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (নোয়াখালী) সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদিন রায়হান.

কাজী মাওলানা মুহাম্মদ হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুর্শিদ উল আলম, গ্রীন হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জাফর ইকবাল, সৈয়দ ফয়সাল আবেদিন, তাজকিয়া হাটহাজারী জোনের আহবায়ক মো. ফয়েজুল ইসলাম, সদস্য সচিব মো. আবিদুল ইসলাম, যুগ্ম সচিব ফোরকান আলী, নুর উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net