1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় সম্পত্তি বিরোধের জেরে মা মেয়ের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

হাতিয়ায় সম্পত্তি বিরোধের জেরে মা মেয়ের উপর হামলা

হাতিয়া প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৩৪ বার

বাড়ীর অংশ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা কহিনুর বেগম (৪০) ও মেয়ে ফারহানা আকতার (২০) নামে দুই নারী গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।

এ বিষয়ে কহিনুর বেগম বাদী হয়ে একই এলাকার মৃত বজল হকের ছেলে মাইন উদ্দিন (৪৫) সহ ৭ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা করে।
মামলার এজহার সূত্রে জানাযায়, বাড়ীর অংশ নিয়ে কহিনুরদের সাথে মাইন উদ্দিনদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসতেছে। ঘটনার দিন সকালে কহিনুর তার নিজের বাড়ীতে নির্মান শ্রমিকদের নিয়ে ঘর নির্মানের কাজ করতে ছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগে মাইন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জনের একটি গ্রæপ কহিনুরের নতুন নির্মান করা ঘরের দেওয়াল ভেঙ্গে পেলা শুরু করে। এসময় কহিনুরের মেয়ে ফারাহানা বাদা দিলে মাইন উদ্দিনের নেতৃত্বে আসা লোকজন ফারাহানাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। মেয়েকে বাঁচাতে মা কহিনুর এগিয়ে আসলে সন্ত্রানীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে এলাকা বাসী এসে মা মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। আহত কহিনুর চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের মো: মোজাক্কের বারীর স্ত্রী।

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের বলেন, এই ঘটনায় কহিনুর বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছে। আমরা আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।
জিল্লুর রহমান রাসেল
হাতিয়া প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net