1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩ দফা দাবীতে দিনাজপুরে শিক্ষকদের মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

৩ দফা দাবীতে দিনাজপুরে শিক্ষকদের মানব বন্ধন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসন কৃতক জারিকৃত পরিপত্র প্রত্যাহারসহ ৩ ফা াবীতে মানব বন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসনের সম্মুখ সড়কে ৩ দফা দাবীতে জাতীয়করন প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করেছে দিনাজপুরের ১৩ উপজেলার শিক্ষকরা।

জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট দিনাজপুর জেলা শাখার আহবায়ক মো: মোমিনুল হকের সভাপতিত্বে বক্তারা বলেন অর্থ মন্ত্রনালয়কতৃক জারিকৃত পত্রটি প্রত্যাহার করে ৪৮ হাজার শিক্ষকের প্রাপ্ত টাইম স্কেল জটিলতা নিরসনের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে।

শিক্ষকদের দাবীগুলোর মধ্যে রয়েছে,অর্থ মন্ত্রণালয়ের ১২ আগস্ট ২০২০ইং তারিখে জারীকৃত টাইমস্কেলের অর্থ ফেরত প্রান সংক্রান্ত অবৈধ চিঠি বাতিল করতে হবে,অধিগ্রহনকৃত সহকারী শিক্ষকদের গেজেট অনুসারে কার্য্যকর চাকুরীকাল(৫০%) গণনা করে জেষ্ঠতার ভিক্তিতে পদোন্নতি প্রদান করতে হবে এবং এস.এম.সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত গেজেট থেকে বাদপড়া প্রধান শিক্ষকদের নামের গেজেট দ্রুত প্রকাশ করতে হবে।

মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক মহাজোটভুক্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম চৌধুরী,যুগ্ম আহ্বায়ক অধিন চন্দ্র সরকার,প্রধান সমন্বয়ক মো: আবদুর রহমান বাচ্চু,সিনিয়র সমন্বয়ক শেখ আব্দুস ছালাম মিয়া,সমন্বয়ক মো: মাহবুবুল আলম।

মানব বন্ধন শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন জাতীয়করন প্রাথমিক শিক্ষক মোহাজোটের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net