1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অব্যাহত

গাইবান্ধার মহিমাগঞ্জে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কাল বৃহস্পতিবার মহিমাগঞ্জে হরতাল আহবান করা হয়েছে।

হরতালের সমর্থনে বুধবার মহিমাগঞ্জের রংপুর চিনিকল থেকে আখচাষি এবং শ্রমিক-কর্মচারীরা একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি মহিমাগঞ্জ রেলস্টেশন, বাজার এবং স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চলতি মাড়াই মৌসুম শুরু করার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিস চত্বরে বিক্ষোভ ও প্রধান ফটকের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার আখচাষি, শ্রমিক-কর্মচারী ও সূধী সমাজের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ হরতাল কর্মসূচি ঘোষনা করা হয়েছিল। চলতি আখ মাড়াই মৌসুম শুরুর পূর্ব মূহুর্তে এ চিনিকলসহ ৬টি চিনিকলে মাড়াই বন্ধের আকস্মিক ঘোষণায় এ মাসের প্রথম থেকেই ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net